মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ (৭-১৩ই জুন ২০২৩ খ্রি.) ও পুষ্টি বিষয়ক মাল্টি সেক্টরেল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অপরাহ্নে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার “বর্ণালী দাস” এর সভাপতিত্বে ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার “ফারহানা হক” এর সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা “মোঃ শরীফ উদ্দিন”। বিশেষ অতিথি হয়ে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক মতামত তুলে ধরেন “জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ ইমন মোস্তফা, ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক ও একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, ইউপি চেয়ারম্যান সুজিত চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে সার্বক্ষণিক সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিসংখ্যানবিদ হাফসা খানম চৌধুরী ও অফিস সহকারী ফয়েজ আহমদ। প্রধান অতিথি ইউএনও “মোঃ শরীফ উদ্দিন” বক্তব্যে বলেন “ফরমালিন মুক্ত খাবার শনাক্ত করতে অতি শীঘ্রই সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেয়া হবে। গরমে আমাদের কে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং নিয়মিত সবুজ শাকসবজি খেতে হবে”। সভাপতির বক্তব্যে ডাক্তার “বর্ণালী দাস” বলেন, পুষ্টিকর খাবার গ্রহণে মানুষ কে উদ্বুদ্ধ করলে মারাত্মক দূরারোগ্য রোগ ব্যাধিকে প্রতিহত কারা সম্ভব। ভিটামিন শরীরের জন্য বহু উপকারী।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















