গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৫টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা। বৃহস্পতিবারর (৮ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, দুপুরে উপজেলার কালীগঞ্জ বাজার এলকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ৫টি মামলায় ওই এলাকার ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকার কারণে জরিমান করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
এ সময় প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি চিকিৎসক আফজাল হোসেন, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















