অসহনীয় লোডশেডিং, বারবার মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ খাতে নজীরবিহীন দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শান্তিপূর্ণ অবস্থান এবং স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক জেলার সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি বিদ্যুৎ অফিসের সামনে (ডিএনডি সংলগ্ন) এ অবস্থান কর্মসূচী পালন করেছে নেতাকর্মীরা।
এ সময় ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (এনওসিএস) অমিত অধিকারীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচি থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে ও সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে।
এদিকে অবস্থান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সকাল থেকেই বিদ্যুৎ অফিসের সামনে জেলা বিএনপির আওতাধীন ১০টি ইউনিট ও জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদারের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জুয়েল আহম্মেদ, মোশাররফ হোসেন, লুৎফর রহমান খোকা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি এসএম আসলাম, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব এড. আঃ বারী ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ্ আলম ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, সাবেক যুগ্ম সম্পাদক রাসেল রানা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক কায়সার রিফাত, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, জেলা তাঁতী দলের সভাপতি এড. শুক্কুর মাহমুদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




















