১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মাদারীপুরে লাশবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন গুরুতর আহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলায় একটি লাশবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৬টার দিকে ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালক সাহাবুদ্দিনসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারা ঢাকা থেকে লাশ নিয়ে বরিশাল যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মস্তফাপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছি।

বিজনেস বাংলাদেশ/ dh

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

মাদারীপুরে লাশবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন গুরুতর আহত

প্রকাশিত : ০৪:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩