০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বাশুড়ি আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইতি বেগম (১৯) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার শ্বাশুড়ি আমিনা বেগমকে (৫৫) আটক করা হয়েছে।

শনিবার (১০ জুন) দুপুরে পাটগ্রাম থানায় আত্নহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার (৯ জুন) দিনগত রাতে উপজেলার বাউরা বাজার এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত ইতি বেগম ওই এলাকার দুলাল মিয়ার ছেলে সহকারী ট্রাক চালক আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে স্বামী আল আমিন বাড়িতে না আসা নিয়ে শ্বাশুড়ির সাথে বিরোধ চলে ইতি বেগমের। এরই জের ধরে শুক্রবার রাতে সবাই খাবার খেলেও ইতি বেগম অভিমানে না খেয়ে ঘরের দরজা বন্ধ করেন। পরে তার ঘরের সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

পাটগ্রাম থানা পুলিশ রাতেই ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শনিবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। আত্নহত্যার প্ররোচনার অভিযোগে ইতির শ্বাশুড়ি আমিনা বেগমকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আত্নহত্যার প্ররোচনার দায়ে ইতি বেগমের পরিবার শনিবার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শ্বাশুড়ি আমিনা বেগমকে গ্রেফতার দেখায় পুলিশ।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বাশুড়ি আটক

প্রকাশিত : ০৭:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩