চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষ গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি ১৭ জুন শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে “বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন- বিকেএ” র নতুন কারিকুলামে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সনদ বিতরণ, বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট-সনদ-অর্থ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দুই পর্বে বিভক্ত আলোচনা সভা সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার ও উপদেষ্টা হাজী এস এম হারুন-অর রশিদের যৌথ সভাপতিত্বে এবং এম. নজরুল ইসলাম খান ও সাজ্জাদুল করিম খান এর যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-বিকেএ’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মুহাম্মদ দিদারুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন বিকেএ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল অদুদ। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, অধ্যাপক ড. শামসুদ্দীন শিশির ও অধ্যাপক ড. মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর বাবু পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর শাহিন আক্তার রোজী, বিশিষ্ট সমাজ সেবক ফজলে আজীজ বাবুল, প্রাক্তন পিটিআই সুপারিনটেনডেন্ট কামরুন নাহার। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাবু সুনীল কুমার বিশ্বাস, হাজী আব্দুল জব্বার, প্রিন্সিপাল মো. ছৈয়দুল আজাদ, মো.রফিকুল ইসলাম মল্লিক, নূর মোহাম্মদ বাবলু, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, মোহাম্মদ আনোয়ার হোসেন, নুরুল আফছার, এড. হিমাদ্রি শেখর, শামীম শিকদার, যুবরাজ মল্লিক, জিমি পালিক, চুমকি বড়ুয়া, রিক্তা বড়ুয়া, শামসুদ্দিন সবুজ, মো. হানিফ প্রমূখ। দুই পর্বে বিভক্ত দিনব্যাপি আয়োজনে শিশুশিল্পীদের নাচ, গান মাতিয়ে তুলে পুরো অনুষ্ঠান।নতুন ক্যারিকুলামে পাঠদান বিষয়ে তিন মাসব্যাপি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথির হাত থেকে সনদ লাভ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও বৃত্তির টাকা প্রদান করেন অতিথিবৃন্দ।




















