সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা প্রেসক্লাব। সকালে পটুয়াখালী সদর রোডে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ অন্যান্যরা.
এসময় বক্তারা বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে। যাহাতে ভবিষ্যতে আর কেউ কোন সাংবাদিকদের শরীরে আঘাত করার সাহস না পায়।




















