ঢাকার কেরানীগঞ্জে বৌভাতের দিন ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অংসু(২৬) নিহত হয়েছে৷ শনিবার দুপুরে কেরানীগঞ্জের বাঘাসুর এলাকায় এ সংঘর্ষ হয়৷ মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে৷ নিহতের বন্ধু জানায়, গতকাল অংশু আমাদের গ্রামে বিয়ে করতে যায়৷ গতকাল রাত তিনটার সময় নতুন বৌ নিয়ে বাড়ি ফেরে৷ আজ শনিবার দুপুরে বৌভাত আয়োজন ছিলো নিজের শেরওয়ানি কেনারজন্য বাইক নিয়ে যাবার পথে ট্রাকের সাথে সংঘর্ষে মারা যায়৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নিমে এসেছে৷
দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শাহ জামান বলেন, ঘাতক মাহেন্দ্রটিকে আটক রাখা হয়েছে৷ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















