পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুবিধাভোগী প্রায় ৫ হাজার ৫৯২ জন নাগরিক অংশ নেন।
রোববার (১৫ অক্টোবর) ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, ভাইস চেয়ারম্যান মখলেছার রহমান জিল্লু, ঝলইশালশিরি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সংকর পদ দে, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দাহির উদ্দীন প্রমূখ।
জানা যায়, ইউনিয়নে ৯টি ওয়ার্ডে বয়স্ক ভাতা ৮৯১ জন, বিধবা ভাতা ৪২৭, মাতৃত্বকালীন ৭২, প্রতিবন্ধী ভাতা ২৭৮ জন, ভিজিএফ ১২০১ জন, ভিডব্লিউবি ভাতা ২৫৮ জন, খাদ্য বান্ধব কর্মসূচি ১১২৬ জন, টিসিবি ১২৬৯ জন ও ৪০ দিনের কর্মসূচী ভাতা ৭০ জনসহ মোট ৫ হাজার ৫৯২ জন ভাতা ও সুবিধা ভোগী রয়েছেন। যারা বাকি জীবন সরকারি সুবিধো ভোগ করবেন।
এই মতবিনিময়ের মাধ্যমে বক্তারা তাদেরকে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশ আরো উন্নত হওয়ার পাশাপাশি বয়স্ক ও বিধবা ভাতা ভোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভাতার হারও বৃদ্ধি হবে বলেও জানান তারা।






















