জাতীয় সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) শূন্য আসনে উপ নির্বাচন-২০২৩ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এর সমর্থনে সরাইল উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ৩টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজলা সদরে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
তিনি তাঁর বক্তব্য বলেন, আমাদের মূল প্রার্থী কে নৌকা, আমাদের মূল প্রার্থী শাহজাহান আলম সাজু নই, আমাদের মূল প্রার্থী আব্দুল হান্নান রতন নই, মঈনু উদ্দিন মঈন নই, মাহবুবুল বারী চৌধুরী মন্টু নই, আমাদের মূল প্রার্থী হলো নৌকা। নৌকা পেয়েছেন আপনারা কে দিয়েছে নৌকা শেখ হাসিনা নৌকা দিয়েছে আপনাদের প্রতি সম্মান করে তাহলে আপনার আমার দায়িত্ব কি শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করা। শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করতে হলে নৌকা মার্কা ভোট দিয়ে ৫ই নভেম্বর নৌকা প্রার্থীকে বিজয় করে শেখ হাসিনাকে দেখানো যে আমরা আপনার নৌকার পক্ষে আছি এবং এই আসন নৌকার আসন।
বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান আনসারী,আবদুল হান্নান রতন,আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সী,বীর মুক্তিযোদ্ধা এড.আবদুর রাশেদ,জেলা যুবলীগ সভাপতি এড.শাহানুর ইসলাম,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন,সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড.জয়নাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এড.আশরাফ উদ্দিন মন্তু,সাবেক সাধারণ সম্পাদক শের আলম, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল ও শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান আসমা বেগম।
এছাড়াও জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নেতাকর্মীরা ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















