মা ইলিশ সংরক্ষণ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ মাছ শিকারের দায়ে গত ১০ দিনে বরিশালের জেলা প্রশাসনও বিভাগীয় মৎস্য অফিসের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে ৩৬৬ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় মৎস্য সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন তিনি জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত সারা দেশে ইলিশ আহরন, পরিবহন ও বিপনন নিষিদ্ধ করেছে সরকার এ লক্ষে ২২ অক্টোবর সকাল পর্যন্ত বরিশালের সকল জেলা প্রশাসকের টাস্কফোর্স উপজেলা প্রশাসন নেী পুলিশ ও কোস্টগার্ড নেী বাহিনী সহ সমন্বিত বিভাগে এক হাজার এক শত ৩৯টি অভিযানে ৩৬৬ জন জেলেকে আটক করে এবং ৪৩৩ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বিভিন্ন নদীতে ১১৮ টি অভিযান চালিয়ে ৪৪ জন জেলেকে আটক করে ৪৯ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয় । এ ছাড়া জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
তিনি জানান, বরিশাল বিভাগে ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। তবে অনেক জেলে পরিবার এখনো চাল পায়নি তাদের পর্যায়ক্রমে চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে ।
বরিশাল জেলাও সদর মৎস্য অফিস জানায়, ১২ অক্টোবর হতে এখন ২২ অক্টোবর সকাল পর্যন্ত বরিশাল জেলায় সর্বমোট ৪৩৭টি অভিমান চালিয়ে ১৭৪টি ভাম্যমান আদালত পরিচালন করে ২৭৩টি মামলার মাধ্যমে ২৭৭ জনকে জেল এবং ৭৬ হাজার ৬০০ টাকা জমিমানা করা হয় ১০টি উপজেলায় ৪৩টি অভিযান ১৮মেবাইল কোটএর- মাধমে ২৬টি মমলার মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও ২৯ জনকে বিভিন্ন মেয়াদি জেন পদান করা হয় ।
কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন,এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্য সম্পদ সংরক্ষণের তৎপর ভূমিকা পালন করে আসছে ভবিষ্যতে অব্যাহত থাকবে ।
বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুপার হুমায়ুন কবির জানান, সরকার ঘোষিত ও মৎস্য আইন অনুযায়ী ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ । বরিশালের নদীতে নৌ-পুলিশ সর্বাত্মক অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করীদের সফলতার সাথে আটক করা হচ্ছে ।
বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, আমাদের জেলা প্রশাসনও বিভাগীয় মৎস্য অফিসের সহযোগিতায় যেীর্থ অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে নিষিদ্ধ জেলেদের ধরতে কঠোর অবস্থান নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশ জেলেদের আটক করে ভাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হচ্ছে । আগামীর দিনগুলোতে এ অভিযান অব্যাহত থাকবে ।
বিজনেস বাংলাদেশ/একে




















