১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

শেরপুর জেলা সদরের চর শেরপুর ইউনিয়নের টালিয়াপাড়ায় মহুরী গোলাম মোস্তফা হত্যা মামলায় আট বছরের পলাতক যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি আলতাফ হোসেনকে (২৮) গত রাতে ঢাকার খিলক্ষেতের রেলগেইট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মো. আলতাফ হোসেন শেরপুর সদর উপজেলার চরখারচর গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

২১ অক্টোবর রাত সাড়ে ১১টায় র‌্যাব-১৪ এর স্কোয়াড্রোন লিডার আশিক উজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে থানা পুলিশ।

র‌্যাব আরও জানায়, জামালপুর সদরের বাজারীপাড়ার মৃত আবুল হাসেমের ছেলে গোলাম মোস্তফা (৬৯) জামালপুর কোর্টে মহুরীর কাজ করতেন। গ্রেপ্তার আলতাফ হোসেন কাজ করতেন জামালপুর বাস টার্মিনালের হেলপার হিসেবে। আলতাফ হোসেনের বন্ধুর স্ত্রী লেখাপড়া করার জন্য গোলাম মোস্তফা মহুরীর বাসায় ভাড়া থাকতেন। ওই নারীকে বাসা ভাড়া দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আসামি আলতাফ হোসেন ও তাঁর দুই সহকর্মী গোলাম মোস্তফাকে হত্যার ষড়যন্ত্র করে।

বিগত ২০১৫ সালের ৯ অক্টোবর মামলার কথা বলে জামালপুর জেলা শহরের সকাল বাজার এলাকায় মো. পারভেজ মিয়ার ভাড়া বাসায় নিয়ে আলতাফ ও তাঁর সহযোগী গোলাম মোস্তফাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মরদেহ গুম করার জন্য শেরপুর সদরের টালিয়াপাড়ার একটি ছন গাছের ঝোপে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে গোলাম মোস্তফার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শেরপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ঘটনার পর থেকেই আসামি আলতাফ হোসেন পলাতক ছিলেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

প্রকাশিত : ০৩:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩