০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে সংঘর্ষ, আহত-১০, যাত্রীরা ভোগান্তিতে

মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে মাহফিলের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট উত্তরপাড় এ ঘটনা ঘটে। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দূর-দূরান্তের সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে চরপ্রসন্নদী এতিমখানা ও মাদ্রাসায় ওয়াজ মাহফিল শেষে খিচুড়ি বিতরণের সময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি সাব্বির শেখ ও চরপ্রসন্নদী মিরাজ বেপারী মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রাতেই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এরই জেরে রবিবার সকালে সাব্বির শেখ, সাদ্দাম শেখ ও শাহীন শেখ সহ কয়েকজন টেকেরহাট উত্তরপাড় চরপ্রসন্নদী স্টান্ডে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চরপ্রসন্নদী ও রাঘদি দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে মাহবুব শেখ ও সৌরভ বেপারীকে গুরুতর জখম অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি পার্শ্ববর্তী জেলার রাঘদি ইউনিয়নের মধ্যে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমাদের পুলিশ রেখেছিলাম।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

ঢাকা-বরিশাল মহাসড়কে সংঘর্ষ, আহত-১০, যাত্রীরা ভোগান্তিতে

প্রকাশিত : ০৬:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩