০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আওয়ামী লীগ নিরব দর্শকের ভূমিকা পালন করবে না : কৃষিমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য কৃষিমন্ত্রী বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি যতই হুমকি দিক, তারা দেশটাকে অচল করবে, দেশকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করবে, দেশে একটা অস্তিশীল সৃষ্টি করবে, আমি মনে করি তারা পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী খুব দক্ষ ও সৃশৃঙ্খল। আমরাও রাজনৈতিক দল হিসেবে নিরব দর্শকের ভূমিকা পালন করবো না। আমাদেরও দায়িত্ব তাদের যে হুমকি রাজনৈতিকভাবে তা মোকাবেলা করার। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে তেল ফসল ও ধানের উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

কৃষিমন্ত্রী আরো বলেন, বিএনপি যদি সন্ত্রাসের দিকে যায়, তারা যদি আক্রামনত্ব হয়, তারা দেশকে যদি অস্তিশীল করার জন্য গাড়িতে আগুন দেয়, তারা যদি বিদ্যুতের লাইন কাটে এ দেশের মানুষ তার জবাব দিবে। বিএনপি দেশকে সন্ত্রাসের দিকে নিবে, আবার ৬০০ জায়গায় বোমা ফোটাবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। এটি মানবতার দেশ। এই দেশে সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই। ধর্ম নিরপেক্ষতাই আমাদের আদর্শ।

তিনি বলেন, বিএনপির শাসনামলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিলো। তারা সার দিতে পারেনি। সার চাইতে গিয়ে ১৮ জন মানুষকে জীবন দিতে হয়েছে। ১৮ জন কৃষককে তারা গুলি করে হত্যা করেছে। দেশে বর্তমানে দুর্ভিক্ষ নেই।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওযাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খলিদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বহতিয়ার প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

আওয়ামী লীগ নিরব দর্শকের ভূমিকা পালন করবে না : কৃষিমন্ত্রী

প্রকাশিত : ০২:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩