১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ 

২৮ অক্টোবর দেশের দুই শীর্ষ   রাজনৈতিক দলের সমাবেশ আর কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে  ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ নিয়েছে সতর্ক অবস্থান। শহরের বিভিন্ন স্হানে ঘুরে লক্ষ করা যায় এ চিত্র।
এ ব্যাপারে, ব্রাহ্মণবাড়িয়ার  পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগ পাশাপাশি বড় দুইটি কর্মসূচি ঘোষণা করেছে। তাদের এসব কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা যোগদান করবেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে কেউ যাতে কোন প্রকার অস্থিরতা বা নাশকতার চেষ্টা না করতে পারে সেই কারণে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া  রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েনসহ   গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের চেকপোষ্ট থাকবে বলে জানিয়েছেন  জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। উল্লেখ্য, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে জনসভার ডাক দিয়েছে  বিএনপি। পাশাপাশি একই দিন বায়তুল মোকাররম এলাকায় জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
ট্যাগ :
জনপ্রিয়

২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ 

প্রকাশিত : ০৩:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
২৮ অক্টোবর দেশের দুই শীর্ষ   রাজনৈতিক দলের সমাবেশ আর কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে  ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ নিয়েছে সতর্ক অবস্থান। শহরের বিভিন্ন স্হানে ঘুরে লক্ষ করা যায় এ চিত্র।
এ ব্যাপারে, ব্রাহ্মণবাড়িয়ার  পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগ পাশাপাশি বড় দুইটি কর্মসূচি ঘোষণা করেছে। তাদের এসব কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা যোগদান করবেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে কেউ যাতে কোন প্রকার অস্থিরতা বা নাশকতার চেষ্টা না করতে পারে সেই কারণে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া  রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েনসহ   গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের চেকপোষ্ট থাকবে বলে জানিয়েছেন  জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। উল্লেখ্য, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে জনসভার ডাক দিয়েছে  বিএনপি। পাশাপাশি একই দিন বায়তুল মোকাররম এলাকায় জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বিজনেস বাংলাদেশ/একে