কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে র্যাবের অভিযানে মিয়ানমারের রাখাইনকেন্দ্রিক সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫-এর আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন খবরে র্যাব উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে আরসার দুই শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সেই সঙ্গে অভিযানে আরসার একটি টর্চার সেলের সন্ধান মিলেছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া ওসমান গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কর্মকর্তার হত্যাকাণ্ডসহ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় বিভিন্ন চাঞ্চল্যকর ও আলোচিত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।
বিজনেস বাংলাদেশ/একে



















