০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে ৪৭ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে বরিশালের ৪৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করে ৮৬ হাজার ১০০ টাকা আয় দেখানো হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মৎস্য অফিসের সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৩১টি অভিযানে ৬১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে তাদের কাছ থেকে তিন লাখ ৫৫ হাজার ৩০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের বাজার মূল্য ৫৫ লাখ ৪৬ হাজার টাকা। অবৈধ জালের পাশাপাশি দশমিক ৫০১ মেট্রিকটন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ বিভিন্ন এতিম খানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে।

এছাড়া বরিশালে ২৮ জন, ভোলায় ১১ জন ও পটুয়াখালীতে আটজনসহ ৪৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশাল জেলায় ২৪জন, ভোলায় পাঁচজন ও পটুয়াখালীতে ৯ জনসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ২০টি মৎস্য অবতরণ কেন্দ্র, ২১১টি মাছঘাট, ৩৯৪টি আড়ৎ ও ২৩৭টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে ৪৭ জেলের কারাদণ্ড

প্রকাশিত : ০৪:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩