রোববার দেশব্যাপী বিএনপি’র ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার বিকেল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভার মধ্য দিয়ে তা শেষ হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক আমজাদ হোসেনসহ অনেকে। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমিনীন, যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সমাজসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হরতালের প্রতিবাদে রোববার সকাল ৮ টা থেকে দিনব্যাপী দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর। হরতালের প্রভাব না থাকায় স্বাভাবিক ছিলো জনজীবন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















