১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুর ঝিনাইগাতীতে উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও বীজ প্রদান করলো ইউসিবি

শেরপুরের ঝিনাইগাতীতে আজ সোমবার উপজেলার হলরুমে কৃষি উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও বীজ প্রদান করলো ইউসিবি । “ভরসার নতুন জানালা” এগ্রো—সিএসআর প্রকল্প—২০২৩ এর আওতায় ঝিনাইগাতীতে ৬০ জন কৃষি, ডেইরি ও মৎস্য উদ্যোক্তাকে নয় লাখ টাকার কৃষি যন্ত্রপাতি প্রদান করেছে দেশের প্রথম সারির অন্যতম বৃহত্তম ব্যাংক ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া । আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জনাব এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী প্রমুখ। সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মাহমুদ ভূঁইয়ার উপস্থিতিতে কৃষি উদ্যোক্তা প্রতিনিধিদের নয় লাখ টাকার একটি ডামি চেক প্রদান করা হয়। উক্ত ডামি চেকের অর্থে কৃষি উদ্যোক্তাদের ইতিমধ্যে খড়কাটার মেশিন, হ্যান্ড ট্রাক্টর, পানির পাম্প, ধান মাড়াই যন্ত্র, স্যালো মেশিন, জেনারেটর, নৌকা, রিং তৈরির সামগ্রী, প্লাস্টিকের নেট ইত্যাদি বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এছাড়াও সভায় ৬০ জন কৃষি উদ্যোক্তাকে দুই হাজার টাকা করে মোট এক লাখ বিশ হাজার টাকার বিভিন্ন ধান ও সবজীর বীজ এবং চারা প্রদান করা হয়। অনুষ্ঠানের ২য় ভাগে ২০৭ টি গবাদিপশুকে কৃর্মির ঔষধ ও ভ্যাক্সিন প্রদান করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প “ভরসার নতুন জনালা” বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা। উল্লেখিত প্রকল্পের অধীনে সারাদেশে ৫০টি নির্বাচিত উপজেলাকে “মডেল এলাকা” হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

শেরপুর ঝিনাইগাতীতে উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও বীজ প্রদান করলো ইউসিবি

প্রকাশিত : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩