১০:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

জামালপুরে বিএনপির অবরোধে সতর্ক অবস্থানে আওয়ামীলীগ

জামালপুরে বিএনপির ডাকা তিনদিনের অবরোধে খুব বেশি প্রভাব দেখা যায়নি সাধারণ মানুষের মধ্যে। তবে কিছুটা শঙ্কিত ছিল। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনের কর্মসূচি।
আজ থেকে বিএনপির ডাকা তিনদিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধের প্রথম দিনে সকাল থেকে শহরের দুটি বাস টার্মিনাল ঘুরে দেখা যায় দুরপাল্লার কোন বাস প্রবেশ করেনি ও ছেড়েও যায়নি। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যান চলাচল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা কিছুটা কম।

অপরদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় সকাল থেকে অবস্থান করছে। জয় বাংলা মোড় ও তমালতলায় অবরোধের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা, মিছিল ও শান্তি সমাবেশ করেছে।

এদিকে দুপুরে অবরোধের প্রতিবাদে শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে তমালতলা চত্তরে যোগ দিয়েছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা। এ সময় বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, কাউন্সিলর মোঃ সালামত, মো: ইকরামুল হক নবীন, শাহ ইমরান, মোফাজ্জল হোসেন, রাফিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা তন্ময়সহ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ রেজাউল করিম রেজনু সিআইপি বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তির লক্ষ্যে, আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তায় কাজ করে যাবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

জামালপুরে বিএনপির অবরোধে সতর্ক অবস্থানে আওয়ামীলীগ

প্রকাশিত : ০৮:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩