সিলেট নগরের বন্দরবাজার এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বন্দরবাজার এলাকার করিম উল্লাহ মার্কেটের সামনে আসেন। হরতাল-অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের একটি মিছিল অন্যদিক থেকে আসলে মুখোমুখি অবস্থায় পড়ে যায়। এসময় দুপক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
একটু পরে ছাত্রলীগের-যুবলীগের নেতাকর্মীরা জড়ো হলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর বিপুল সংখক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিজনেস বাংলাদেশ/একে



















