০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা

বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে অবরোধের দ্বিতীয় দিনে পাবনার ঈশ্বরদীতে কলকাতা-ঢাকা রুটের আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ঈশ্বরদীর লোকোশেড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল ও ইট পাটকেলে জানালার গ্লাস ভেঙে যায়। ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি ককটেল ও পেট্রোল বোমার বোতল জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-১৬ জনের একদল যুবক লোকোমোটিভ শেডের সামনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল বোমা, পাথর ও ইট ছুঁড়ে মারে। এ সময় দ্রুত ট্রেনটি ঢাকার দিয়ে চলে যায়।

এব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মৈত্রী এক্সপ্রেস ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে লোকোশেড অতিক্রম করে। এ সময় ট্রেনের ৭২১৯ কোচে ঢিল ছুড়ে দুর্বৃত্তরা। এতে জানালার দুটি গ্লাস ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পাবনা জেলাপ্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাবউদ্দীন ও রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈশ্বরদী জংশনসহ রেলপথের নিরপত্তায় টহল দিচ্ছে আইনশৃংখলা বাহিনী।

এদিকে, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঈশ্বরদীর আওয়ামীলীগ নেতাকর্মীরা। ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ের পাশ্ববর্তী নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু। তিনি বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে জনগণের জানমালের নিরপত্তা দিতে আমরা নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছি। কিন্তু আন্দোলনের নামে তারা চোরাগোপ্তা হামলা করে আগুনে পুড়িয়ে, বোমা মেরে সাধারণ মানুষকে হত্যার চেষ্টা করছে। আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা

প্রকাশিত : ০৩:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩