” স্মার্ট যুব সমৃদ্ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা যুব রেজিষ্ট্রেশনের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধ ( ০১ নভেম্বর ২০২৩) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে যুব রেজিষ্ট্রেশনের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে যুব রেজিষ্ট্রেশনের সনদপত্র ও যুব ঋণের চেক প্রশিক্নার্থীদের মাঝে বিতরণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
তিনি তার বক্তব্য বলেন, দেশের যুব সমাজকে জাতি গঠনে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, জেলা এ্যাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি ইকবাল হোসেন, এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষণের ছাত্রী মোছা. জান্নাতুল ফেরদৌস মেধা, ও ইলেকট্রিক্যল প্রশিক্ষণের ছাত্র মো. নুরুল ইসলাম,

























