কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য উলিপুর উপজেলা বাছাই কমিটি কর্তৃক বুড়াবুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা সনদ ২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের এ প্রাথমিক বিদ্যালয়টি ১৮৮৯ ইং সালে স্থাপিত হয়ে ১৯৭৩ ইং সালে প্রথম জাতীয় করণ করা হয়। দীর্ঘদিন থেকে সুনামের সাথে বুড়াবুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষকরা এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। বর্তমান বুড়াবুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১০৫৮ জন। এর মধ্যে বালক ৫৬১ এবং বালিকা ৪৯৭ জন বলে বিদ্যালয় কতর্ৃপক্ষ জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক আব্দুল্লা হেল কাফী সহ আটজন শিক্ষক দক্ষতার সাথে সরকারী নির্দেশনা মেনে দায়িত্ব পালন করছেন। একাধিক শিক্ষক জানান সুন্দর ভাবে পাঠদানের স্বার্থে আমাদের এ প্রতিষ্ঠানে আরও ৪ জন শিক্ষকের প্রয়োজন। আমরা এ সমস্যার কথা সংশ্লিষ্ট উর্দ্ধতন কতর্ৃপক্ষকে অবগত করেছি।
বুড়াবুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা হেল কাফী জানান, উলিপুর উপজেলায় ২৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমাদের বুড়াবুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি এবার প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় মনোনিত হয়েছে। স্থানীয় অভিভাবকরা জানান, বুড়াবুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়টির সভাপতি ও শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর আলম। তিনি কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়নে সার্বিক নজরদারীর পাশাপাশি ভূমিকা রাখছেন।

























