০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের ককটেল বিস্ফোরণ-বাস ভাঙচুর, আটক ৪

এক দফা দাবি আদায়ের বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে তিনদিন ব্যাপী অবরোধ সমর্থনে টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় ককটেল বিষ্ফোরণ করা হয়। ওইসময় তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় টায়ার পুড়ায়। পাশাপাশি জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মাহমুদের অনুসারীরা মাদানীনগর এলাকায় টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগ এবং পিকেটিং করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক টিএইচ তোফাসহ ৪ জনকে আটক করে পুলিশ। অপরদিকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষকদলের নেতাকর্মীরা ৩ টি বাস ভাঙ্গচুর, টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। পাশাপাশি ১০-১৫ টি ককটেল বিষ্ফোরণ করে।

আটককৃত আরও তিনজন হলো: বিএনপি নেতা রুবেল, রিয়াজুল ইসলাম ও দেলোয়ার হোসেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি। তাদের দাবি পূরণ হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, মাদানীনগর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করাকালে ৪ জনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেনো কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের ককটেল বিস্ফোরণ-বাস ভাঙচুর, আটক ৪

প্রকাশিত : ০১:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩