০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ শান্তি মিশনে আয় ২৮ হাজার কোটি টাকা

জাতিসংঘের শান্তি মিশন থেকে বাংলাদেশ ২৩ বছরে প্রায় ২৮ হাজার কোটি টাকা আয় করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বরাবরই বিশ্ব মহলে প্রশংসিত হয়েছে। তবে মিশন থেকে কেবল প্রশংসাই নয়, আর্থিকভাবেও লাভবান হয়েছে বাংলাদেশ। বিগত ২৩ বছরে জাতিসংঘের শান্তি মিশন থেকে বাংলাদেশ প্রায় ২৮ হাজার কোটি টাকা আয় করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, গত ২৩ বছরে (২০০০-০১ থেকে ২০২২-২৩ অর্থ বছর) বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন হতে ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ টাকা (৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ মার্কিন ডলার) আয় করেছে।

জাতীয় সংসদের অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

হাবিবর রহমান তাঁর প্রশ্নে শান্তি মিশনে সশস্ত্র বাহিনী কত টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে বলে জানাতে চান। জবাবে আইনমন্ত্রী বলেন, বিদেশে শান্তি মিশনে অংশগ্রহণ করে বার্ষিক গড় আয় ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার ৭৪৪ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৯১৯ টাকা।

বিসনেস বাংলাদেশ/এমএইচট

জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের মিলছে না সন্ধান

জাতিসংঘ শান্তি মিশনে আয় ২৮ হাজার কোটি টাকা

প্রকাশিত : ০৩:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩