০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

হরতালবিরোধী বাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল করলো পদুয়া ইউনিয়ন যুবলীগ

চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র নির্দেশনায় হরতালবিরোধী মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা একরামুল হক বাদশা’র নেতৃত্বে বিশাল এক মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পদুয়া বাজার থেকে থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে ঠাকুরদীঘি বাজার এলাকা ঘুরে পূনরায় পদুয়ায় এসে শেষ হয়।

উক্ত মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি গোলাম দস্তগীর, পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগঠক সেলিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের সহ-সভাপতি কলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, যুবলীগ নেতা জহির উদ্দিন, মুহাম্মদ মানিক প্রমুখ।

এছাড়াও হরতালবিরোধী মিছিলে ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

হরতালবিরোধী বাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল করলো পদুয়া ইউনিয়ন যুবলীগ

প্রকাশিত : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩