০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

পাবনার ঈশ্বরদী রেল জংসনে বোমা সদৃশ্য বস্তু!

পাবনার ঈশ্বরদী রেল জংশন এলাকায় বোমা সদৃশ্য বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৩ ননভেম্বর) ভোর রাতে ঈশ্বরদী জংশন স্টেশনের একটি রেল লাইনে টেপে জড়ানো বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পান রেলওয়ে নিরপত্তা কর্মীরা। বস্তুটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসছে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে কে বা কারা ঈশ্বরদী জংশনে লাল টেপে জড়ানো একটি কৌটার মতো বস্তু রেল লাইনে রেখে গেছে। ভোর রাতে রেলওয়ে নিরপত্তা কর্মীদের টহল দল বস্তটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে। তবে সেটা আদৌ বোমা কিনা তা নিশ্চিত নয়। রাজশাহী থেকে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা রওনা হয়েছেন।

ইউএনও আরো জানান, প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন জনমনে আতংক সৃষ্টির জন্যই কেউ বোমা সদৃশ্য বস্তু রেখে গেছে। তবে, রেলপথের নিরপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া নাশকতায় জড়িত সন্দেহে এক ব্যাক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

পাবনার ঈশ্বরদী রেল জংসনে বোমা সদৃশ্য বস্তু!

প্রকাশিত : ১০:৪১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩