সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।
জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল-আলম খান, কালবের সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া, চুয়ারিয়াখোলা রংধনু কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান কাজী হারুন-অর-রশিদসহ বিভিন্ন পর্যায়ের সফল সমবায়ী নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/একে























