সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আ. কা. ম সরওয়ার জাহান বাদশাহ্, বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মোঃ আলি আহমেদ, ফিলিপনগর দাখিল মাদ্রাসার সুপার মোঃ ইউনুস আলী। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুর উপজলার বিভিন্ন এলাকার সমবায় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে।
উল্লেখ্য বিশ্বস্ত একাধিক সুত্র জানিয়েছেন দিবসটি উদযাপনের জন্য নিবন্ধনকৃত বিভিন্ন সমবায় সমিতি থেকে মোটা অংকের টাকা চাঁদা আদায় করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/একে























