০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

খানসামায় জাতীয় সমবায় দিবস পালিত

দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় সমবায় দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় সংগঠনের সদস্য মিলে উপজেলা চত্বর থেকে একটি সমবায় র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা কমপ্লেক্স হল রুমের সামনে মিলিত হয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এর পরে কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এসময় উপজেলা নির্বাহী অফিসার তাজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন এমপি ও অর্থমন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা সমবায় অফিসার মোঃ রমজান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি সাইফুল ইসলাম, খানসামা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন এর চেয়ারম্যান অমিনুল ইসলাম। এসময় সমবায় সংগঠনের সদস্যরা সংগঠনের কার্যক্রম ব্যাক্ষা করেন। বক্তারা জানান খানসামা উপজেলা ৮৮ টি সমবায় সংগঠন ও ২৬৯১৪ জন সমবায়ী রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

খানসামায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত : ০৪:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩