০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

রাণীনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। “সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” ও “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন,সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দদের যৌথ উদ্দ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর উপজেলা চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভা শুরু করা হয়। সভায় প্রথমে দেশের সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেযারম্যান জার্জিস হাসান মিঠু ও ফরিদা পারভিন,জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয় ও জাকিয়া সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ,কৃষি কর্মকর্তা ফারজানা হক, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এ্যাড. ইসমাইল হোসেন, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম।এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধান, জনপ্রতিনিধিগন, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বোচ্চ রাজস্ব দাতা ও সমবায় খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

রাণীনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত : ০৪:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩