নওগাঁর রাণীনগরে রবি মৌসুমে ফসলের উ’পাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের চার হাজার ৩২৫ জন কৃষকদের মাঝে বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে,শীতকালিন পেঁয়াজ,মুগ,মসুর,খেসারি,গম,ভুট্
রাণীনগর উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয় ও জাকিয়া সুলতানা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ,কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমূখ উপস্থিত ছিলেন।
০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
রাণীনগরে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণের উদ্বোধন
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৪:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- 73
ট্যাগ :
জনপ্রিয়




















