০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

জামালপুরে কমিউনিটি পুলিশং ডে পালিত

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিপাদ্যে জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেশ চন্দ্র সরকার, পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাবেক মেয়র মির্জা সাখায়াতুল আলম মনি, সাধারণ সম্পাদক জিএসএম মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলি ফকির, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলে ইলাহী মাকামসহ অনেকে। এ সময় পুলিশ সুপার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে পুলিশকে বলেছিলেন, তোমরা জনতার পুলিশ হও, সেই চেতনাকে ধারণ করে আজকের পুলিশ কাজ করে যাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় কাজ করে যাবে পুলিশ।

জেলায় এবার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য পুরস্কার পেয়েছেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান।

ট্যাগ :
জনপ্রিয়

জামালপুরে কমিউনিটি পুলিশং ডে পালিত

প্রকাশিত : ০৭:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩