বিএনপি-জামায়াতের নৈরাজ্য, জ্বালাও, পোড়াও অবরোধের বিরুদ্ধে ডাক্তার মুরাদ হাসান এমপি’র নেতৃত্বে মুক্তিযোদ্ধা জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিবার ০৫-১১-২৩ ইং তারিখ মাঠে নামতে পারেনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব মুরাদ হাসান এমপি’র নির্দেশে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলের নেতৃত্বে সকালে পৌর সভা থেকে , আরামনগর বাজার, ঝালুপাড়া ঘাট পর্যন্ত গিয়ে জিকে প্লাজা প্রাঙ্গনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় ডাঃ মুরাদ হাসান বলেন, সরিষাবাড়ীতে জ্বালাও পোড়াও, নৈরাজ্য সৃষ্টি সৃষ্টি করা হলে সমুচিত জবাব দেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা মাঠে আছি ছিলাম থাকব । নেতা কর্মীদের এর উদ্দেশ্য আইন হাতে তুলে না নেয়ার নির্দেশ প্রদান করেন। এসময় উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,ছাত্র নেতা শরিফ আহমেদ নিরব, সোহেল রানা, জোবায়ের, রিফাত ,শামীম, রফিকুল ইসলাম রফিক কফিল উদ্দিন পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ























