বায়ান্নর ভাষাসৈনিক আব্দুল মতিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ৪ঠা নভেম্বর শনিবার রাত সাড়ে ১১:৪০ মিনিটের সময় উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ও বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর বড় ছেলে ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী। মারা যাওয়ার সময় আব্দুল মতিন চৌধুরীর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও ১ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট দক্ষিণ তারালিয়া গ্রামে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য কুমিল্লাতে মিছিলে নেতৃত্ব দেন আব্দুল মতিন। তখন তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিলেন। মিছিলে নেতৃত্ব আন্দোলনের জন্য ভিক্টোরিয়া কলেজ থেকে তাকে রাজটিকেট করা হয়। কর্মময় জীবনের তিনি স্বাধীনতার পূর্বে চট্টগ্রাম থেকে প্রকাশিত আজাদী পূর্বকোন পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, স্বাধীনতার পর টঙ্গীতে পিপল সিরামিকে চাকুরী করেন,একদা কমিউনিস্ট পার্টির টঙ্গী থানার সভাপতি ছিলেন। মৃত্যুর পূর্বে প্রায় পাঁচ বছর যাবত সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের গবর্ণিং বোর্ডির সভাপতি ছিলেন, মাহমুদী মোল্লা স্কুলের প্রতিষ্ঠাকালীন সভাপতি টঙ্গীর সাংস্কৃতিক অঙ্গনের পৃষ্ঠপোষকতা করতেন। তার মৃত্যুতে রাজনৈতিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে তার জানাজা শেষে গ্রামের বাড়ির ফেনীতে দাফনের জন্য তার লাশ নিয়ে যাওয়া হয়।
০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
ভাষাসৈনিক আব্দুল মতিন চৌধুরী আর নেই
-
কালিমুল্লাহ ইকবাল: - প্রকাশিত : ০৬:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- 64
ট্যাগ :
জনপ্রিয়























