প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে ছেড়ে কালুরঘাট সেতু দিয়ে পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ,লোহাগাড়া ,চুনতি ও চকরিয়া পাড়ি দিয়ে কক্সবাজারে পৌঁছল ট্রেন।
(৫ নভেম্বর রবিবার) সকাল ৯টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। ৮টি বগি নিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলক পূর্ণাঙ্গ ট্রেন গেল কক্সবাজারে। নির্মাণ কাজ পরিদর্শন ও রেললাইনে কোন ত্রুটি আছে কিনা এবং ট্রেন চলাচলে উপযোগী কিনা সেটি দেখতে ট্রেনটি যাত্রা শুরু করে।
দুপুর ১২ টায় যখন ট্রেনটি ঝনঝন শব্দে হুইসেল বাজিয়ে সাতকানিয়া এলাকায় পৌঁছায়ট্রেন দেখতে হাজারো মানুষের ভিড়, আঁকাবাঁকা উঁচু নিচু পথ পাড়ি দিয়ে ট্রেনটি যখন আসে
মানুষের উচ্ছ্বাস এবং আনন্দের কমতি ছিল না, সাতকানিয়া এলাকা দিয়ে এই প্রথম ট্রেন চলছে এমন দৃশ্য দেখতে মানুষের ভিড় চোখে পড়ার মতো।রেল প্রধান পরিদর্শক রুহুল কাদের আজাদ জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পুরো পথে বিভিন্ন স্থাপনা পরীক্ষা করে যাচ্ছে যাত্রীবান্ধব কিনা, স্টেশন গুলো ঠিক আছে কিনা, সিগনাল ঠিক আছে কিনা রিপোর্ট দেওয়ার পরে আগামী ১১ নভেম্বর কক্সবাজার রেল চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।
তার আগেই রেলপথের সার্বিক বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং পরিদর্শন করছেন তারা।
১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সাতকানিয়া পাড়ি দিয়ে কক্সবাজারে ট্রেন
-
মিজানুর রহমান রুবেল সাতকানিয়া - প্রকাশিত : ০৮:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- 185
ট্যাগ :














