রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার (৫নভেম্বর) ৩৪৭৫ জন কৃষকের মাঝে বিনামূল্যের সার-বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এই সার-বীজ বিতরণ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপসহকারি কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম ও গোলাম রাব্বানী প্রমুখ।
উপজেলা কৃষি অফিসসূত্রে জানা গেছে, প্রণোদনায় ২৫০০ জন কৃষককে সরিষা বীজ ও সার, ৫০০ জন কৃষককে গম বীজ ও সার, ৪০০ জন কৃষককে ভুট্টা বীজ ও সার, ২০ জন কৃষককে চীনাবাদাম বীজ ও সার, ১০ জন কৃষককে মুগ বীজ ও সার, ১৫ জন কৃষককে সূর্যমুখী বীজ ও সার, ৩০ জন কৃষককে শীতকালীন পেঁয়াজ বীজ ও সার দেয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/একে























