০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

অবরোধের প্রতিবাদে রাজপথে টঙ্গীতে মহিলা আওয়ামী লীগ

বিএনপির দুই দিন অবরোধ কর্মসূচির প্রথম দিনে মাঠে নেই বিএনপি। সকাল থেকে অবরোধ কর্মসূচির প্রথম দিনে টঙ্গী আশপাশের সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। রবিবার (৫ অক্টোবর) বিএনপি’র ডাকা দুইদিন অবরোধ কর্মসূচির প্রথম দিনে গাজীপুর মহানগরের শিল্পনগরী টঙ্গী শহরে রিক্সা ভ্যান, সিএনজি, লেগুনা, মোটর সাইকেলের পাশাপাশি চলছে প্রাইভেট কার মাইক্রোবাস ও ট্রাক। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে। অবরোধ চলাকালীন সময়ে বিএনপি নেতাকর্মীদের কাউকে রাজপথে দেখা যায়নি। এসময় বিএনপি-জামাতের পিকেটিং দেখা যায়নি। বিএনপির ঢাকা অবরোধে টঙ্গীর রাজপথ দখলে রেখেছে টঙ্গী থানা আওয়ামী লীগ ও গাজীপুর মহানগর ও টঙ্গী থানা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শহরকে নিরাপদ রাখতে ও বিরোধী দলের অবরোধ রুখে দিতে মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীদের শহরের প্রধান প্রধান সড়কে মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে। নাশকতা ঠেকাতে থানা পুলিশের নিরাপত্তা জোরদার রয়েছে । তবে মহাসড়কে দূরপাল্লার যান চলাচল চোখে পড়েনি। অবরোধ সমর্থনে বিএনপি- জামায়াতের নেতা কর্মীদের কোন কর্মসূচি চোখে না পড়লেও সাধারন মানুষের নিরাপত্তা দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নেতা নেতাকর্মীরা সকাল থেকেই বিভিন্ন এলাকার অবস্থান নিতে দেখা গেছে। রবিবার সকালে মহিলা আওয়ামী লীগ বিএনপি’র অবরোধের প্রতিবাদে টঙ্গী নতুন বাজার পার্টি অফিস থেকে শান্তি মিছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে একটি শান্তি মিছিল টঙ্গী নতুন বাজার যায় এবং পুনরায় পার্টি অফিসে ফিরে আসে । এ সময় মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিরিন শহীদ বলেন, টঙ্গীতে বিএনপি-জামাতের কোন অস্তিত্ব নেই। বিএনপির এ অবরোধ সাধারণ মানুষকে হয়রানি করার জন্য। জনগণের জানমাল বিনষ্ট করার জন্য। তারাতো জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী। আমরা জনগণের পাশে আছি সব সময়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আমরা সতর্ক।সারা শহর ঘুরে বিএনপি- জামাতের কোন দেখা পেলাম না। আমাদের দেশ, দেশের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। বিএনপি যদি সংবিধান মানে তাহলে নির্বাচনে আসুক জনগণ ঠিক করে নিবে কে কাকে পছন্দ করে, মানুষের জানমাল শিল্পকল কারখানা ক্ষয়ক্ষতি করে জ্বালাও পোড়াও করে মানুষের জন্য শান্তি কায়েম করা যাবে না। অবরোধের দ্বিতীয় দিন সোমবারেও টঙ্গীর রাজপথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান এবং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের মিছিল বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন , সহ-সভাপতি শিরিন শহীদ , টঙ্গী পূর্ব থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহিদা সরকার, নাহিদা পারভীন, লাভলী বেগম, পারভিন আক্তার, সুলতানা শোভা, সাদিয়া প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

অবরোধের প্রতিবাদে রাজপথে টঙ্গীতে মহিলা আওয়ামী লীগ

প্রকাশিত : ০৭:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩