০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শ্রীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক মামলায় প্রধান আসামি ছাত্রদলের নেতা গ্রেফতার।
গাজীপুরের শ্রীপুরে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমিনুল ইসলাম সরকারকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

গতকাল রোববার ৫ নভেম্বর রাতে উপজেলার মাস্টার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার র‍্যাব-১ গাজীপুর ,পোরাবাড়ি কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তার ছাত্রদলের নেতা উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের জৈনাবাজার এলাকার মোজাম্মেল সরকারের ছেলে। এর আগে পৃথক তিন ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের ৬৬ জনকে আসামি করে থানায় তিনটি মামলা করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের বিজনেস বাংলাদেশকে বলেন, ‘গাড়ি পোড়ানোর ঘটনায় গত কয়েক সপ্তাহে বিস্ফোরক আইনে তিনটি মামলা রুজু হয়েছে। একটি মামলার প্রধান আসামি ছিলেন ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সরকার। তাকে গতকাল রাতে র‍্যাব গ্রেপ্তার করে। আজ র‍্যাব-১ তাকে থানায় হস্তান্তর করে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শ্রীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩