সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারে ২৮কেজি ওজনের বাঘাইড় মাছ বিক্রি হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারে মাছটি কয়েকজন ক্রেতার কাছে ৩১হাজার টাকা বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের হযরত আলি বলেন,যমুনা থেকে পাইকারি দামে মাছ কিনে মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারে বিক্রি করে থাকি।আজ বড় একটি বাঘাইড় মাছ পাইকারি কিনে মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারে বিক্রি করলাম ৩১ হাজার টাকায়।স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মাছটি কিনে নিয়েছেন।
মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারের ইজারাদার আদম আলি বলেন,মাঝে মধ্যেই বাজারে নদ-নদীর বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ বাজারে নিয়ে আসে মাছ ব্যবসায়ীরা।বাজারে বাঘাইড় ছাড়াও চিতল,বোয়াল, কাতল,রুই ও পাঙ্গাসসহ বিভিন্ন বড় মাছ পাওয়া যায়























