বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে টাঙ্গাইলে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, যুগ্মসাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা।
পরে সেখান থেকে অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল বের হয়ে মহাসড়কসহ গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতা কর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগ ও এর সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/একে























