১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গোয়াইনঘাটে গাড়ি ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে চালকের হাতে যাত্রী খুন

সিলেটের গোয়াইনঘাটে ব্যাটারী চালিত অটোরিকশা চালকের হাতে নাজিম উদ্দিন (২০) নামের এক যুবক খুন হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার রুস্তমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত যুবক রুস্তমপুর ইউনিয়নের পাতনি গ্রামের রহমত উল্লাহ’র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বঙ্গবীর-হাদারপার সড়কের স্থানীয় পীরের বাজার হইতে নাজিম উদ্দিন নিজ বাড়িতে যাওয়ার জন্য স্থানীয় বড়ঘোসা গ্রামের সালেহ আহমদ (৫৫) এর ব্যাটারী চালিত অটোরিকশায় উঠে।

এরপর সে পাতনী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটো রিকশা থেকে নেমে চালক সালেহ আহমদকে ৫ টাকা ভাড়া দেন।
এ সময় সালেহ আহমদ নাজিম উদ্দিনের কাছে ১০ টাকা ভাড়া দাবী করলে দু’জনেই তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে সালেহ আহমদ রাস্তার পাশে থাকা একটি ফিশারির বেড়ার বাঁশ দিয়ে নাজিম উদ্দিনের ঘাড়ে বেশ কয়েকটি আঘাত করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে নাজিম উদ্দিনের বাবা ও আত্মীয় স্বজন মিলে আহত নাজিম উদ্দিনকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে নাজিম উদ্দিন মারা যায়।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে তিনি বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের দুইটি টিম কাজ করছে। খুব দ্রুত তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ সিলেট ওসমানী মে‍ডিক‍্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

গোয়াইনঘাটে গাড়ি ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে চালকের হাতে যাত্রী খুন

প্রকাশিত : ০৪:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩