০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

বশেমুরকৃবি’তে কৃষক প্রশিক্ষণ ও ফুটবল খেলার পুরস্কার বিতরণ

নিরাপদ খাদ্য উৎপাদনে বালাইনাশকের যথাযথ ব্যবহার বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, সাধারণত যেসকল কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করা হয় তা অতি মাত্রায় বিষাক্ত এবং পরিবেশের জন্য বিপদজনক। তাই কীটনাশক ব্যবহারের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরী। তিনি বালাইনাশক ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পোকামাকড় দমনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। 
কর্মশালায় পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণ কর্মশালায় ফসলের অনিষ্টকারী পতঙ্গের নিরাপদ দমন ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞা, প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান, প্রফেসর ড. মোঃ মাহিদুল ইসলাম মাসুম ও সহযোগী প্রফেসর ড. মোঃ শামীম হোসেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীন, পরিচালক প্রক্টরসহ গাজীপুরের কাউলতিয়া, কাপাসিয়া ও মার্তা (শ্রীপুর) গ্রাম হতে আগত ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
এছাড়াও বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্ত:অনুষদীয় ফুটবল ফাইনাল প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।
ট্যাগ :
জনপ্রিয়

বশেমুরকৃবি’তে কৃষক প্রশিক্ষণ ও ফুটবল খেলার পুরস্কার বিতরণ

প্রকাশিত : ০৭:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩