নওগাঁর মহাদেবপুরে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাদেবপুর এর আয়োজনে বুধবার (৮ নভেম্বর) উপজেলা কৃষি অফিস সংলগ্ন কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৩-২০২৪ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণে ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. খলিলুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. রেজাউল করিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান প্রমুখ। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
মহাদেবপুরে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
-
আমিনুর রহমান খোকন - প্রকাশিত : ০৭:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- 60
ট্যাগ :
জনপ্রিয়























