দেশের দুই জেলা কুমিল্লার মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয় এবং একই সময় ফরিদপুরের নগরকান্দায় একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে ।
কুমিল্লা
কুমিল্লার মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- বাশকাইট পশ্চিমপাড়া এলাকার আলম মেম্বার বাড়ির সালাম মিয়ার মেয়ে আমেনা (১২) ও সামিয়া (৬) এবং সালাম মিয়ার ছোট ভাই কাউসারের মেয়ে সাদিয়া (৭)। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাস চন্দ্র ধর। স্থানীয়রা জানান, নিহত আমেনা এবং সামিয়া আপন বোন। আর সাদিয়া তাদের আপন চাচতো বোন। বুধবার দুপুরে আলম বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় তিন শিশু। অনেক সময় পার হয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজ করতে নামে। পরে পুকুরে অনেকক্ষণ তল্লাশি করে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে পালস পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন ক্লিনিকের চিকিৎসক। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওসি প্রবাস চন্দ্র ধর বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দায় একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর বেলা ১ টার দিকে নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।ফরিদপুরের নগরকান্দায় একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরের দিকে উপজেলা চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া দুই ভাই-বোনের নাম আবু বক্কর (৫) ও নাহিদা আক্তার (৪)। তাদের মধ্যে আবু বক্কর আলগাদিয়া গ্রামের মো. জাফর শেখের একমাত্র ছেলে ও নাহিদা আক্তার শফিকুল ইসলামের মেয়ে। তারা দুই জন সম্পর্কে চাচাতো ভাই-বোন। চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আলগাদিয়া গ্রামের বাসিন্দা ইসরাইল হোসেন জানান, বুধবার বেলা ১২টার দিকে শিশু আবু বক্কর ও নাহিদা একসঙ্গে খেলতে বের হয়। তারা খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন ওই দুই শিশুকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। বাড়ির আশেপাশে তাদের খোঁজ না পেয়ে পুকুরে নেমে সন্ধান করেন। একপর্যায় পুকুরের পানির ভেতর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে কর্মরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, জাফর শেখ বিয়ের ১২ বছর পর সন্তানের বাবা হন। তাই একমাত্র ছেলেকে হারিয়ে তার পরিবার পাগলের মতো হয়ে গেছে।























