মৌলভীবাজার শহর সন্নিকটস্থ পাহাড় বর্ষিজোড়া এলাকায় ফেসবুক নিয়ে বিরোধের জেরে “রেজাউল করিম নাঈম (২১)” নামক ১ কলেজ ছাত্রের পরিবারের উপরে সংঘবদ্ধভাবে হামলা চালানো হলে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ঐ কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঐ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নিহত নাঈম পাহাড় বর্ষিজোড়া এলাকার ব্যবসায়ী চেরাগ মিয়ার ছেলে। সে চলতি বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। নিহত নাঈমের পিতা চেরাগ মিয়া জানান “সোমবার বিকালে ফেসবুকে লেখালেখি নিয়ে বিরোধের জেরে পাশের বাড়ির “রনি ও তার পিতা নুরুল মিয়াসহ কয়েকজন আমাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে য়ায়”। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “হারুনুর রশিদ চৌধুরী” জানান “এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। নাঈম হত্যাকারী কাউকে ছাড়া দেয়া হবেনা। আমরা অভিযান অব্যাহত রেখেছি”।





















