ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে ৯ নভেম্বর দুপুরে বিএনপি ও জামাতের অবৈধ অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেন।
শোডাউনটি নওধারের ইকবাল টাওয়ার থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল, বইলর, কানহর, কাজীর শিমলা, বগামারী হয়ে পুনরায় ত্রিশাল পৌরসভা, রাগামারা, বগার বাজার প্রদক্ষিন করে ত্রিশালে এসে শেষ হয়।ত্রিশাল উপজেলার ১২ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের নেতা কর্মী তথা ত্রিশাল পৌরসভা নেতৃ বৃন্দ সহ প্রায় ১৫০০ মোটরসাইকেল ১ ডজন প্রাইভেটকার সহ অংশ গ্রহণ করেন ।






















