১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

পীরগঞ্জে আমন ধানের বাম্পার ফলন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের ১৭৩টি গ্রামে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ন্যায্য মূল্য পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। এ উপজেলায় ২৫ হাজার ১শ’ ৭৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল উফশী ও হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে। বিশেষ করে কৃষকরা উফশী ধানের বি-আর-১৭, ব্রি-৭৫, ৭১, ৯০, ৪৯, ১০৩ জাতের, সুমন গুটি স্বর্ণা ধান সহ বিভিন্ন জাতের হাইব্রিড ধান আবাদ করেছে। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশী হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। এ বছর ধান উৎপাদনের সময় থেকে শেষ পর্যন্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম এর নির্দেশে অন্যান্য কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের কাছে গিয়ে ভালো ফলনের জন্যে নানা রকম পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আবহাওয়া অনুকুলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। ৮০ কেজি ওজনের ১ বস্তা ধান ২ হাজার ১শ টাকা থেকে ২ হাজার ২শ টাকা পর্যন্ত গ্রামের হাট-বাজারে বিক্রি হচ্ছে। ধানের দাম আরো বাড়বে বলে সিংগারোল গ্রামের কৃষক ইউসুফ আলী ও জাবরহাট এলাকার কৃষক সলেমান আলী জানান। ধানের পাশাপাশি সিম, বেগুন, মুলা, টমেটো, লাউ, ফুলকপি, বাধাকপি, গাজর ও মিষ্টি কুমড়া চাষ করে বাজারে উচ্চ মূল্য পেয়ে প্রান্তিক কৃষকরা আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

পীরগঞ্জে আমন ধানের বাম্পার ফলন

প্রকাশিত : ০৭:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩