০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ভোলাহাটে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

“মাটি পরীক্ষা করে সার দিন, অধিক ফসল ঘরে নিন” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এমএসটিএল কর্মসূচির আওতায় সংমিশ্রিত মৃত্তিকা নমুনা সংগ্রহ প্রদ্ধতি, সুষম সার ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও ভেজাল সার চেনার উপায় শীর্ষক প্রশিক্ষণ পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ফিল্ড সার্ভিস উইং পরিচালক ড.বেগম সামিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। এ সময় বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন ড. মোঃ নূরুল ইসলাম।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

ভোলাহাটে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

প্রকাশিত : ০৩:২০:২১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩